শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

টুকরো খবর

কমিটি গঠন

নীলফামারী : বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ নীলফামারী জেলা কমিটি গঠন করা হয়েছে। পৌর মার্কেটস্থ সমিতি কার্যালয়ে আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। সদর উপজেলার ইটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সন্তোষ কুমার রায়কে সভাপতি, টুপামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সায়ফুল ইসলাম মানিককে সাধারণ সম্পাদক ও নগর দারোয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান আজাদকে সাংগঠনিক সম্পাদক করে ৮৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।

ছাত্র নিহত

কমলগঞ্জ, মৌলভীবাজার : কমলগঞ্জে হামদান সোহান (২১) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুইজন আহত হয়েছে। শনিবার ৯ নবেম্বর সকালে চৈত্রঘাট ব্রিজের পাশে এ ঘটনাটি ঘটে। নিহত হামদান সোহান মৌলভীবাজার শহরের মুসলিম কোয়াটার এলাকার মঈন আহমদ এর ছেলে সে মৌলভীবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এসময় গুরুত্বর আহত হয়েছেন নাছির মিয়া (১৭) ও মিনহাজ মিয়া (১৮)। তারা দুজনই মৌলভীবাজার সদর থানার মুসলিম কোয়াটারের বাসিন্দা।

প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

রংপুর অফিস : রংপুরের ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান কারমাইকেল কলেজের একশো আটতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সকালে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজার রহমানের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ১৯৬০ সালের ১০ই নবেম্বর বাংলার তৎকালীন গর্বনর লর্ড থমাস ডেভিড ব্যরন ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান কারমাইকেল কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এই দীর্ঘ পথ পরিক্রমায় এটি দেশের শীর্ষ পর্যায়ে নেতৃত্বসহ অনেক স্বাক্ষর রেখেছে।

চাল বিতরণ

কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায় ৮৫০ অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করেছে নীডি ফান্ডেশন। ৯ নবেম্বর বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলম খান। প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক পতেঙ্গা শাখা প্রধান জিয়াউদ্দিন। প্রকল্প পরিচালক হাফেজ ইসহাক মেম্বারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার ইয়াছিন আহম্মেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী বড় উঠান ইউনিয়ন সেক্রেটারি আবদুল আহাদ, মহিউদ্দীন, আবুল কালাম। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কোর্সের উদ্বোধন

নড়াইল : কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নড়াইলের আয়োজনে প্রাক বহির্গমন ওরিয়েন্টশন কোর্সের উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে রোববার দুপুরে টিটিসি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী আবুল বাসার আল মামুন সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ^াস,নড়াইলের সরকারি লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম হায়াতুজ্জামান হায়াত, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাজেদুল ইসলাম। অনুষ্ঠানে টিটিসি’র ইন্সট্রাকটরগণ, বিদেশে গমনেচ্ছুকসহ বিভিন্ন ট্রেডের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মসজিদে দুর্ষর্ধ চুরি 

সৈয়দপুর (নীলফামারী) : নীলফামারীর সৈয়দপুরে একই রাতে দুই মসজিদে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শনিবার (৯ নবেম্বর) দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে। দুটি মসজিদ প্রায় পাশাপাশি এলাকায় অবস্থিত। এর একটি হলো উপজেলার  কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বায়তুস সালাম জামে মসজিদ আর অন্যটি বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী জামবাড়ি মোড়ের বায়তুল মোয়াজ্জেম জামে মসজিদে। 

মানববন্ধন

পাইকগাছা : খুলনার পাইকগাছায় যৌন নিপীড়নকারী এক শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কে আর আর মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিক্ষানুরাগী ইয়াসিন হাজরা’র সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কবির গাজীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক খান জিনারুল ইসলাম, আশরাফ মোড়ল, রমেশ কুমার মুনি, মনিরুজ্জামান গাজী, ৮ম শ্রেণির শিক্ষার্থী ফাইমা খাতুন, তুহিন গোলদার,  ৯ম শ্রেণির শিক্ষার্থী তৈয়েবুর রহমান প্রমুখ। 

মানববন্ধন 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিএমডিএর গোমস্তাপুর জোনের গভীর নলকূপের অপারেটররা মানববন্ধন করেছেন। রোববার ১০ নবেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে আধাঘন্টাব্যাপী এই মানববন্ধনে শতাধিক অপারেটর অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, অপারেটরের মধ্যে সামিউল আলম বাবুল, জাকির খান, মো: সহিমুদ্দিন, মোসাদ্দেক হোসেন মিলন প্রমুখ

রাতভর ধর্ষণের অভিযোগ

ভেড়ামারা (কুষ্টিয়া): কুষ্টিয়ার ভেড়ামারায় এক বাক প্রতিবন্ধী কিশোরীকে জোর পূর্বক তুলে নিয়ে গিয়ে রাতভর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভোর রাতে ওই কুলাঙ্গাররা মেয়েটিকে ভোররাতে রেলস্টেশনের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে ওই কিশোরীর পরিবার। অভিযোগ সূত্র জানায়, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী এলাকায় একটি বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল। সেখান থেকে ফেরার পথে শনিবার সন্ধ্যার পূর্বে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেইন রোড হতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি মোটরসাইকেল থামিয়ে মমতাজ খাতুন (ছদ্মনাম) নামের বাকপ্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ খবর করেও ওই কিশোরীর সন্ধান মেলাতে পারেনি। পরে ভোর রাতে ভেড়ামারা রেল স্টেশন সংলগ্ন স্থান থেকে উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে, কোন অজ্ঞাত স্থানে ওই কিশোরীকে রাতভর ধর্ষণ শেষে, স্টেশন সংলগ্ন এলাকায় তাকে ফেলে রেখে যায় ওই কুলাঙ্গররা। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

আওয়ামীলীগ নেতা গ্রেফতার

 

ভেড়ামারা (কুষ্টিয়া) : কুষ্টিয়ার ভেড়ামারার ধরমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  শাহাবুল আলম লালু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি এবং ভেড়ামারা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মানিক মিয়াকে আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহীদুল ইসলাম জানিয়েছেন, কুষ্টিয়া সদর থানার একটি মামলায় তাদের কে আটক করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ